একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গত শনিবার ৩৬৮টি ইয়াবা বড়িসহ মো. রিপন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। ওই ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার বলেন, উপজেলার বাস্তবদি গ্রামের ওদুদ মিয়ার বাড়ির সামনে থেকে ওই দিন বিকেলে ইয়াবা বড়িসহ রিপনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দিন বলেন, রিপনকে গতকাল রোববার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।