একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে র্যা ব-১২ আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে জেলার সলঙ্গা থানার রামাচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বেলকুচি উপজেলার টিয়াশিয়া পশ্চিম পাড়া গ্রামে। র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলিসহ আজিজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।