একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে বিপ্লব মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার রামরাইল এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতুর দক্ষিণ পাশের বালুর মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পৌর এলাকার ভাদুঘর গ্রামে। পুলিশ দাবি করেছে, বিপ্লবের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মাইনুর রহমান বলেন, বিপ্লবের বিরুদ্ধে থানায় আগ থেকে পাঁচটি মামলা ছিল। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়।