প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় শনিবার রাতে ভারতীয় ৭০ হাজার রুপি ও ২৬ ভরি সোনাসহ জামাল উদ্দিন (৩৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, শনিবার রাত নয়টার দিকে ভারত থেকে সীমান্ত পার হয়ে জামাল বাংলাদেশে আসে। এ সময় বালারহাট বিওপির নায়েক সুবেদার দীনেশ চন্দ্রের নেতৃত্বে টহলরত বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।