একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহর জামায়াতের সাবেক আমির ও পোড়ারহাট আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবদুস সামাদ আজাদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় গত বুধবার রাত আড়াইটার সময় মিস্ত্রিপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে নাশকতা ঘটাতে পারে—এই আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে সামাদ আজাদের পরিবারের দাবি, তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে।