একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসা করার অভিযোগে মালা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ সরকারের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার সকালে নিজ বসতঘরের পেছনের সড়কে মালা আক্তার স্থানীয় লোকজনের কাছে মাদক বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫২টি ইয়াবা বড়ি ও ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ওই দিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।