একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি এলাকায় গতকাল রোববার দুপুরে র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেলিম শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার এএসআই মো. ইব্রাহিম সমাদ্দার জানান, গ্রেপ্তার হওয়া সেলিম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। সেলিমের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও প্রায় সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।