একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে গত শুক্রবার রাতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা কদম আলী হত্যা মামলার আসামি আফজাল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মুন্সি বলেন, গত ২৯ জানুয়ারি রাতে কদম আলীকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর ভাই সিদ্দিক সরদার হত্যা মামলা করেন। পরে ২১ ফেব্রুয়ারি জাহিদ খাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জাহিদের তথ্যের ভিত্তিতে আফজালকে গ্রেপ্তার করা হয়।