একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের মুঠোফোন ব্যবসায়ী আলমগীর হোসেন (৩২) হত্যাকাণ্ডের চার মাস পর গত বৃহস্পতিবার রাতে আসামি জসিম উদ্দিনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ঢাকা জেলা মুখ্য বিচারিক আদালতে তিনি এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, ঢাকা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চর মহিষতারা গ্রামের আবদুল মজিদের বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করে।