একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রাঙাচান চাকমা নামে এক যুবককে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১২ মে তুলাপাড়া গ্রামের লালমোহন চাকমার মেয়ে সুনামিকা চাকমাকে (১১) কে বা কারা ধর্ষণের পর হত্যা করে। দীঘিনালা থানার ওসি আবদুল কাদের জানান, রাঙাচান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।