একজন গ্রেপ্তার নিরীহদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র খুনের মামলা দায়েরের চার দিন পর গতকাল বুধবার পুলিশ লুৎফর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উপজেলার বহেড়াতৈল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লুৎফর রহমান উপজেলার যোগীরকোপা গ্রামের বাসিন্দা। মামলার এজহারে তাঁর নাম নেই। এ ঘটনায় পুলিশ নিরীহ লোকজনকে হয়রানি করছে বলে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জু অভিযোগ করেছেন।
অবশ্য সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খুনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’
টাকা ভাগভাগি নিয়ে দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার ‘মানবকল্যাণ যুব সংঘের’ সদস্যরা ‘স্টুডেন্ট ক্লাবের’ সদস্য ইব্রাহিমের ওপর হামলা চালায়। পুলিশ খোলাবাড়ি এলাকার কানা বিল থেকে গত শনিবার রাতে ইব্রাহিমের লাশ উদ্ধার করে।