একজন গ্রেপ্তার মুঠোফোন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কন্যা চিকিৎসক চৈতী বড়ুয়ার কাছ থেকে টাকা, মুঠোফোনসহ মালামাল ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ নজরুল (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের খুলশি থানার বিশ্ব কলোনির আলহেরা মসজিদের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চৈতী বড়ুয়ার ছিনতাই হওয়া মুঠোফোনটি নজরুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। নজরুলের গ্রামের বাড়ি ভোলায়। তিনি বিশ্ব কলোনির একটি ভাড়া বাসায় থাকেন।পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সিএনজিচালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা সার্সন রোড এলাকায় চৈতী বড়ুয়ার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও একটি চটের থলে ছিনিয়ে নেয়। ভ্যানিটি ব্যাগে একটি মুঠোফোন ও ১০ হাজার ৩০০ টাকা এবং থলেতে নতুন শাড়ি ও কিছু প্রসাধনসামগ্রী ছিল। তিনি হেঁটে সার্সন রোড থেকে পার্শ্ববর্তী ব্যাটারি গলির বাসায় যাচ্ছিলেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী নজরুল ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার সহযোগীদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছি। রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য আছে।’