একজন চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের লিফটে আটকা পড়ে রোগী মৃত্যুর ঘটনায় লিফট কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিদর্শনে গিয়ে হাসপাতালের লিফটম্যান মো. সিরাজকে চাকরিচ্যুত, প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও ওয়ার্ড মাস্টার মো. ইসহাককে সাময়িক বরখাস্ত করেন। হাসপাতালের হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
গত শুক্রবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের লিফটে আটকা পড়ে মারা যান সুলতানা বেগম (৩৫) নামে এক রোগী। ওই লিফটে সুলতানার জা সালমা আক্তার ও হাসপাতালের ট্রলিম্যানও আটকা পড়েন। তবে তাঁরা সুস্থ আছেন।