একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলার বরইল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় শামসুল হক (৩২) নামের এক ব্যক্তি আহত হয়ে পরে মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল মান্নান ও মেয়ে ঝরনা বেগমের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঝরনা বেগমের বর্গাদার শামসুল শুক্রবার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মান্নানের লোকজন তাঁকে ধরে মারধর করেন। এ সময় কোদালের আঘাতে শামসুল গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি মারা যান। পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।’