একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত এবং আরও চার যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আনোয়ারা বেগমের বাড়ি সোনারগাঁয়ের কাজিরগাঁও গ্রামে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।