একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় নুরজাহান (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। নুরজাহান ত্রিশালের গুজিয়াম গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, ওই দিন রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান মারা যান। ভালুকা মডেল ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।