প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় গতকাল একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে নরসিংদী থেকে কাঁঠালবোঝাই একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাজারে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ওই এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন আহত হন। পরে গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পিকআপ ভ্যানের যাত্রী বজলুর রহমান (৫৮) মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ধারমা গ্রামের বাসিন্দা।