একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া-বংকুড়ি সড়কের কোটবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীর একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। নিহত নাঈম হোসেন (২০) উপজেলার কালামপুর এলাকার চান মিয়ার ছেলে। নাঈম মোটরসাইকেলযোগে বংকুড়ির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত মিঠুন চন্দ্র বর্মণকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও এর চালক ও সহযোগী পালিয়ে যান। কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।