প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। জাকির রংপুরের পীরগঞ্জের মনুজফরা গ্রামের সোবাহান মিয়ার ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে জাকির একটি পিকআপ ভ্যানে করে বেগুন নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। লতিফপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় বেগুনের বস্তার ওপর বসে থাকা জাকির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে অপর ব্যবসায়ী আবদুল আওয়াল আহত হন। জাকিরের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।