একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় অসীম সাহা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অসীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনকষা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনটি উথলী স্টেশনে যাত্রাবিরতি করলে অসীম চা খেতে নামেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। উথলী রেলওয়ে স্টেশন মাস্টার আইয়ুব আলী জানান, দুর্ঘটনার বিষয়টি অসীমের পরিবারকে জানানো হয়েছে।