প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় গতকাল শুক্রবার সকালে বাসের চাপায় ঝন্টু মিয়া (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরোহী কলেজছাত্র রাজু মিয়া (২২) আহত হন। পরে গুরুতর আহত ঝন্টু ও রাজুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ঝন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।