একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গতকাল রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর। মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুর রহমান বলেন, বানিয়ারচালা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং পাঁচ যাত্রী আহত হন।