একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন সাবেক সেনাসদস্য কাজী মজিবর রহমান (৪৫)। মজিবর রহমান বোয়ালমারী উপজেলার দীঘিরপাড় গ্রামের কাজী রওশন আলীর ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক। প্রত্যক্ষদর্শীরা জানান, কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়াপাড়া থেকে কালুখালী যাচ্ছিল। গতকাল রোববার বেলা দেড়টার দিকে ট্রেনটি দীঘিরপাড় এলাকায় পৌঁছালে মজিবর হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফরিদপুর অফিস