একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পেয়ারী বেগম (৪০) নামের এক নারী আহত হন। রফিকুলের বাড়ি রংপুর শহরের কামারপাড়ায়। রফিকুলের স্বজনদের সূত্রে জানা গেছে, রফিকুল মোটরসাইকেলে করে তাঁর বন্ধুর স্ত্রী পেয়ারী বেগমকে নিয়ে বদরগঞ্জের হাজীপুর ডাংগীপাড়া গ্রামে মৃত এক স্বজনকে দেখতে যাচ্ছিলেন। পথে দুপুরে রংপুর-বদরগঞ্জ সড়কের এরশাদ ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার এসআই কমল মোহন চাকী বলেন, স্থানীয়রা ওই ট্রাকটি জব্দ করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।