একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৈশকোচের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি নৈশকোচ সকাল সাড়ে সাতটায় যাত্রী নামানোর জন্য তারাগঞ্জ বাসস্ট্যান্ডে থামে। ওই নৈশকোচ থেকে কয়েকজন যাত্রী নামেন। যাত্রী নামা শেষে নৈশকোচটি আবার চলা শুরু করে। এ সময় তারাগঞ্জ বাসস্ট্যান্ডের দক্ষিণ দিক থেকে রাস্তা পার হয়ে উত্তর দিক যাওয়ার সময় এক ব্যক্তি (৫০) নৈশকোচের নিচে চাপা পড়েন। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।