একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের ব্র্যাক মোড় এলাকায় গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত একটি বাসের চাপায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রফিকুল বগুড়ার শাহজাহানপুরের কচুয়াদহ গ্রামের বাসিন্দা। তিনি উত্তরা ব্যাংক লিমিটেড নীলফামারীর সৈয়দপুর শাখায় কর্মরত ছিলেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই আনছার বলেন, ওই দিন সন্ধ্যার পর রফিকুল মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে বগুড়ার শাহজাহানপুরে ফিরছিলেন। রাত ১০টার দিকে শহরের ব্র্যাক মোড়ে পৌঁছালে বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।