একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন খান বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি পিকআপভর্তি কাঁঠাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপটির চাকা ফেটে যায়। পরে চাকা মেরামত করতে তিনি সড়কের পাশে কাজ করছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিলে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল বুধবার তিনি মারা যান।