একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আহম্মদ আলী (৪২)। তিনি মিঠামইন উপজেলা সদরের বাসিন্দা। গতকাল কটিয়াদী পৌর শহরের ভোগপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভৈরবের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে ভোগপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আহম্মদ আলী মারা যান।