একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শরীফ হোসেন (১৯) নামের কাভার্ডভ্যানের চালকের এক সহকারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন-মীরেরবাজার সড়কের গলান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীফ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই চন্দন দে বলেন, দুপুরে কাঞ্চন-মীরেরবাজার সড়কের গলান বাজারের ১০০ গজ দূরে কাভার্ডভ্যান থামিয়ে কাঁঠাল কিনছিলেন শরীফ। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এর পরপরই একটি বেপরোয়া ট্রাক তাঁকে চাপা দেয়।