একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় নাজিম উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্রুতিধর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের চৌধুরীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নাজিম কালীগঞ্জ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।