প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বিকাশ কৃষ্ণ দাস (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পূর্বদিকে আরশিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকাশের বাড়ি সদর উপজেলার হাজীপুর এলাকায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, বিকাশ পেশায় একজন কাঠমিস্ত্রি। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।