প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় মাহাবুর রহমান (১৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দিঘিরহাট গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মাহাবুর উপজেলা বাজার থেকে গ্রামে যাওয়ার পথে আরডিআরএস অফিসের সামনে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি