প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শুক্রবার বাস, ট্রাক ও টেম্পোর সংঘর্ষে বেদেনা বেগম (৬২) নামের এক নারী নিহত ও ১০ জন আহত হয়েছে। দুপুরে মদনপুর-জয়দেবপুর (ঢাকা-বাইপাস) সড়কের বড়ইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেদেনা উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, প্রথমে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই নারী ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া টেম্পো ও বাসের ১০ যাত্রী আহত হয়।