একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের পীরগঞ্জের মকিমপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম রমজান আলী (২৭)। বাড়ি পীরগঞ্জের ওসমানপুর গ্রামে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক শাহ মানিক (২৭) আহত হন। তাঁকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার এ খবর তিনি লোকমুখে শুনেছেন।