একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার ট্রাকচাপায় শাহিদা বেগম (৩২) নামের বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। তিনি বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সাইদুল ইসলামের স্ত্রী। ব্র্যাকের স্থানীয় একটি শাখায় তিনি কর্মরত ছিলেন। বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল আলম প্রধান বলেন, গমবোঝাই ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।