একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের তেরমাইল নামক এলাকায় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে ইকরচালী বাজার থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি হেঁটে মহাসড়ক দিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মহাসড়কের তেরমাইল এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নৈশকোচ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।