একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আকতার হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। নিহত আকতারের শ্যালক বেলগাছি খোশবাড়ী গ্রামের রবিউল ইসলাম বলেন, তাঁর দুলাভাই (আকতার) অসুস্থ ছিলেন। তাঁর চলাফেরা স্বাভাবিক ছিল না। তিনি তাঁদের বাড়িতে থাকতেন। গতকাল বিকেলে তিনি বাড়ির পাশে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. হারুন মজুমদার বলেন, রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।