একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় হৃদয় হোসেন (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তা এলাকায় সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। গুরুতর আহত মোটরসাইকেলচালক হৃদয় হোসেন ও আরোহী লেলিনকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। পরে লেলিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। মাওনা মহাসড়ক থানার পরিদর্শক সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।