একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাজীপুর-সোনামুখী সড়কের রৌহবাড়ী এলাকায় গতকাল রোববার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মোজাম মণ্ডল (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মোজাম মণ্ডলের বাড়ি উপজেলার বরশি ভাঙ্গা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম সোনামুখী বাজার থেকে একটি ভটভটিযোগে এসে রৌহবাড়ীতে নামেন। এ সময় কাজীপুর থেকে সোনামুখীগামী একটি বালুর ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বালুর ট্রাকটির সন্ধান করা হচ্ছে।