একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের কালীতলা সেতুর রেলিং ভেঙে গতকাল সোমবার ট্রাক নদীতে পড়ে দবির মিয়া (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি যশোরের মাহিষা গ্রামে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, গতকাল আলুভর্তি একটি ট্রাক ঠাকুরগাঁও থেকে যশোর যাচ্ছিল। ট্রাকটি সকাল ছয়টার দিকে কালীতলা সেতুর ওপর উঠলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রেলিং ভেঙে ট্রাকটি করতোয়া নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। কিন্তু তাঁদের দুজনের মাঝখানে থাকা দবির ঘটনাস্থলে মারা যান।