একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গতকাল বুধবার চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সেপ্রেস’ ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেনটি উপজেলার মেহের রেলস্টেশনের পূর্ব পাশে শাহপুর গ্রামের জমাদ্দার বাড়ির সেতুর কাছে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি