একজন ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে এক দিনের ব্যবধানে দুই মাদ্রাসাছাত্রী অপহূত হয়েছে। এর মধ্যে এক ছাত্রীকে (১৪) গতকাল শুক্রবার ফেনী শহরের একাডেমি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে, অন্যজনের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।গতকাল অপহূতাকে উদ্ধারের সময় অপরহণকারী মো. খোকনকেও (২৪) গ্রেপ্তার করে পুলিশ। খোকন সেনবাগ পৌরসভার বিন্নগুনি এলাকার মৃত সালেহ আহমদের ছেলে। আজ শনিবার তাঁকে নোয়াখালী বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে সেনবাগ ফাজিল মাদ্রাসায় আসার পথে মাদ্রাসাছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় অপহরণকারী মো. খোকন ও তাঁর কয়েকজন সহযোগী।এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় ফেনী জেলা শহরের একাডেমী এলাকায় খোকনের বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে। এ ঘটনায় ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করেন ছাত্রীর বাবা। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে অপহূতাকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।অন্যদিকে, গত মঙ্গলবার সকালে কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামের নানার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহূত হন নবম শ্রেণীর ছাত্রী (১৩)। একই এলাকার মো. রুবেল ও রাশেদুলের নেতৃত্বে একদল বখাটে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় অপহূতার বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করলেও গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ অপহূতাকে উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি।