একজন বিচারকের বদলি নিয়ে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয় বিচারক বদলির আদেশের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।আইন মন্ত্রণালয়ের উপসচিব (আইন) আবু সালেহ শেখ মো. জহিরুল হক সম্প্রতি প্রায় ৪৫ জন অতিরিক্ত বিচারকের সঙ্গে জেলা বিচারক হিসেবে পদোন্নতি পান। কিন্তু অন্যদের বদলি হলেও তাঁর বদলি হচ্ছিল না। পদাধিকারবলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক।আইন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে তিনি প্রায় তিন বছর কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টের রেওয়াজ অনুযায়ী সাধারণত ঢাকা থেকে ঢাকায় বদলি হয় না। কিন্তু তাঁকে গত সোমবার ঢাকা জেলা জজ কোর্টে স্পেশাল জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। তবে আইন মন্ত্রণালয় ওই দিনই পুনরায় আইন মন্ত্রণালয়ের উপসচিব পদে তাঁকে প্রেষণে ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠিয়েছে। অথচ ফুল কোর্টের সিদ্ধান্ত আছে, মূল পদে অন্তত দুই বছর কাজ করা ছাড়া বদলি হয় না।মন্ত্রণালয়ের ফিরিয়ে আনার কারণ হিসেবে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নানা কাজে তাঁর উপস্থিতি অপরিহার্য। তা ছাড়া উপসচিব হিসেবে সস্ত্রীক তাঁর সরকারি হজ মিশনে যাওয়ার বিষয়টি চূড়ান্ত। আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।