লাকী রানী দে একজন মা। দুটি শিশু কন্যার তরুণী মা। ছোট মেয়েটির বয়স মাত্র এক বছর তিন মাস। ওর জন্মের সময় কিডনি রোগে আক্রান্ত হন লাকী। বর্তমানে তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে কোনো রকমে বেঁচে আছেন তিনি। চিকিত্সকেরা তাঁকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। লাকীর জীবন বাঁচাতে তাঁর মা একটি কিডনি দিতে রাজি হয়েছেন। তবে অস্ত্রোপচার ও ওষুধপত্রসহ সব মিলে খরচ পড়বে প্রায় ১৫ লাখ টাকা। লাকীর স্বামী পুলক চন্দ সীমিত আয়ের বেসরকারি ছোট অফিসের চাকুরে। এক বছরের বেশি সময় ধরে স্ত্রীর চিকিত্সা করে ইতিমধ্যে তিনি নিঃস্ব। তাঁর পক্ষে আর লাকীর চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমরা সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক সহযোগিতা নিয়েও তাঁর চিকিত্সায় এগিয়ে আসি তবেই নতুন জীবন পেতে পারেন লাকী। দুটি শিশু কন্যাও পেতে পারে মায়ের কোল। সাহায্য পাঠানোর ঠিকানা: পুলক চন্দ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০২৭২৭৭, অগ্রণী ব্যাংক, নিউ মার্কেট শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।