একজন মাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশ-পুর পৌরসভার বাসিন্দা অপর্ণা রানী প্রামাণিক (৫০)। ২৬ বছর আগে মৃত্যু হয় তাঁর স্বামী শম্ভুনাথ প্রামা-ণিকের। এরপর কঠোর সংগ্রাম আর লড়াই করে বড় করেন দুই ছেলে ও এক মেয়েকে। তিন মাস আগে জানা যায়, অপর্ণার দুরারোগ্য ব্যাধি ক্যানসার হয়েছে। বর্তমানে তিনি ঢাকার মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তাঁকে তিনটি ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। খরচ হয়েছে দুই লক্ষাধিক টাকা। চিকিত্সকেরা জানিয়েছেন, অপর্ণাকে সুস্থ করতে আরও চারটি ক্যামোথেরাপি দিতে হবে। সব মিলিয়ে লাগবে প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু স্বল্প বেতনের চাকরিজীবী ছোট ছেলে তুষার কান্তি প্রামাণিকের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় মাকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তুষার। সাহায্য পাঠানোর ঠিকানা: তুষার কান্তি প্রামাণিক, সঞ্চয়ী হিসাব নম্বর-২৫৭৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পান্থপথ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।