প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার করা মান্না ইয়াহিয়া ওরফে মান্নান রাহীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামছুল আরেফিন এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুর রহমান গতকাল মান্না ইয়াহিয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।