প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈল-কুপা উপজেলার ডিএম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনের (৪৭) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ স্কয়ার, হেলথ অ্যান্ড হোপসহ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অবিলম্বে তাঁর একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশনের চিকিৎসক অধ্যাপক হারুন উর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর কিডনি প্রতিস্থাপন এবং পরবর্তী চিকিৎসা বাবদ আনুমানিক ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা জোগাড় করা তাঁর কলেজশিক্ষক স্বামী মোজাম্মেল হক বা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তিন সন্তানের জননী সুফিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নম্বর ১৫০১২০২০৭৯০৫৪০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান, ঢাকা। মুঠোফোন: ০১৭১২৭৩৪৩০১। বিজ্ঞপ্তি।