একজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা গ্রামের আনিস মিয়াকে গাঁজা বিক্রির দায়ে গতকাল সোমবার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম এ আদালতের নেতৃত্ব দেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, গতকাল দুপুরে সদর ইউনিয়নের কুর্শা পুকুর পাড়ে গাঁজা বিক্রির সময় আনিস মিয়াকে পুলিশ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে শাস্তি দেওয়া হয়। ইউএনও মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।