একজনকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দিককুল গ্রামের মঞ্জুর আলম (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছেন প্রতিপক্ষের লোকজন। মঞ্জুর আলম ওই এলাকার দলিলুর রহমানের ছেলে।

গতকাল রোববার বেলা দেড়টায় ওই ইউনিয়নের বেতুয়া বাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোসনে আরা নামের এক নারীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেতুয়া বাজার সেতু এলাকায় মঞ্জুর আলমের গতি রোধ করে স্থানীয় আহমদ কবিরের ছেলে জসিম উদ্দিন, জমির উদ্দিন, আওরঙ্গজেব ও মিলন দা দিয়ে প্রথমে হাত ও পায়ে কোপ মেরে মাটিতে ফেলে দেন। এরপর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা পালিয়ে যান। এ সময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে মঞ্জুর আলমকে উদ্ধারের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।