একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে খোকা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর সঙ্গী জসীমউদ্দিনকেও (৪২) তারা আহত করে। তিনি অস্ত্রধারীদের হাত থেকে কোনো রকমে পালিয়ে রক্ষা পান।শ্রীপুর উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের গজারির বন থেকে গত বৃহস্পতিবার রাতে খোকার রক্তমাখা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। নিহত ব্যক্তির বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। আহত জসিমউদ্দিনের সংবাদের ভিত্তিতে তাঁরা লাশটি উদ্ধার করেন। জসীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শহীদুল ইসলাম জানান, মনোহরদী থেকে কতিপয় ব্যক্তি খোকা ও তাঁর অটোরিকশাচালক জসীমউদ্দিনকে ভাড়া করে গাজীপুরে নিয়ে আসে। ভাড়া করে আনা লোকজন তাঁদের পূর্বপরিচিত বলে ধারণা করা হচ্ছে। গাজীপুরের কোথাও সম্মিলিতভাবে কোনো ঘটনা ঘটানোর সময় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।